জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেক নারায়ণগঞ্জ-৫ আসনে শাপলা কলি প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বন্দর উপজেলা এনসিপি নেতা সোয়াইব রহমান। দলের পক্ষ থেকে এ আসনে মোট তিনজন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন— কেন্দ্রীয় সদস্য শওকত আলী, আহমেদুর রহমান তনু এবং বন্দর উপজেলা নেতা সোয়াইব রহমান।
জুলাই আন্দোলনে আহত এই তরুণ নেতা ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী এবং স্থানীয় পর্যায়ে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আন্দোলনের সময়কার সাহসী ভূমিকা এবং পরবর্তীতে জনসংযোগমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বন্দরে তরুণদের মধ্যে একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থান গড়ে তুলেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর ও সদর অঞ্চলে সোয়াইব রহমানের জনপ্রিয়তা বাড়তে থাকায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা মামলা-হামলা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলীয় রাজনীতির বড় পদে না থেকেও তিনি এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন, যা তাকে স্থানীয়দের কাছে একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে পরিচিত করেছে।
রাজনীতিতে সুযোগসন্ধানী চর্চা এড়িয়ে সোয়াইব রহমান বরাবরই তৃণমূলভিত্তিক সংগঠন শক্তিশালী করায় মনোযোগী ছিলেন। তার নেতৃত্বে একঝাঁক তরুণ সংগঠক স্থানীয়ভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখছেন।
মনোনয়ন প্আমি বিশ্বাস করি, দল যদি সবদিক বিবেচনা করে আমাকে সুযোগ দেয়, তাহলে নারায়ণগঞ্জ-৫ আসনটি এনসিপির জন্য জয়ী আসনে রূপান্তর করা সম্ভব হবে। আমি রাজনীতিকে ব্যক্তিস্বার্থে নয়, জনগণের সেবার সুযোগ হিসেবে দেখি।
রসঙ্গে সোয়াইব রহমান বলেন,
ে
বিজ্ঞাপন
পাঠকের মতামত (0)
মন্তব্য করতে লগইন করুন
আপনার মূল্যবান মতামত জানাতে আমাদের পোর্টালে লগইন থাকা আবশ্যক।